বাংলাদেশী শেফ টমি মিয়া

ছবির উৎস, tommy mia
সেলেব্রিটি শেফ বা জনপ্রিয় রন্ধন শিল্পী টমি মিয়া ব্রিটেনে আসেন তার শৈশবে, মাত্র ১০ বছর বয়সে, পিতামাতার সাথে৻
মি. মিয়া তার ছাত্রাবস্থায় কর্মজীবন শুরু করেন একটি রেস্তোরায় থালাবাসন ধোয়ার কাজ দিয়ে৻
তখনই তিনি সিদ্ধান্ত নেন যে, এই রান্নাকে তিনি বেছে নেবেন তার ক্যারিয়ার হিসেবে৻
তারপর থেকে শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে৻

ছবির উৎস, tommy miah
ব্রিটেনে টমি মিয়া পরিচিতি পেয়েছেন কারি কিং হিসেবে৻
ডাউনিং স্ট্রিটে তৎকালীন প্রধানমন্ত্রী জন মেজরের জন্যেও রান্না করেছেন মি. মিয়া৻
ব্রিটেন ও বাংলাদেশে বহু দাতব্য ও সমাজসেবা কাজের সাথেও জড়িত তিনি৻
তার নতুন স্বপ্ন বাংলাদেশে একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলা৻
তার গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজারে এই একাডেমি প্রতিষ্ঠার কাজ চলছে পুরোদমে৻
এসব নিয়েই বিবিসি বাংলার মিজানুর রহমান খানের সাথে কথা বলেছেন টমি মিয়া৻