উদ্ভাবনী মেলা
Published
ঢাকায় শুরু হয়েছে স্বশিক্ষিত বিজ্ঞানীদের নিয়ে দুদিন ব্যাপি এক উদ্ভাবনী মেলা। মেলাটির আয়োজক জন-বিজ্ঞান ফাউন্ডেশন বলছে, উদ্ভাবন মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৪০ জন স্বশিক্ষিত বিজ্ঞানী তাদের চমকপ্রদ উদ্ভাবন উপস্থাপন করছে। জনবিজ্ঞান ফাউন্ডেশনের সমন্বয়কারী আইউব হোসেনের কাছে সহকর্মী ফারহানা পারভীন জানতে চেয়েছিলেন ঠিক কি ধরনের উদ্ভাবন বা আবিস্কার উপস্থাপন করা হচ্ছে?