যুদ্ধাপরাধের বিচার
Published
বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকারী সংগঠনগুলোর একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেতে ইউরোপ সফরে রয়েছে। প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবির৻ প্রতিনিধিদলটি এখন লন্ডনে বিভিন্ন ফোরামে আলোচনা বিতর্কে অংশ নিচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আন্তর্জাতিক পরিসরে এমন প্রচার-প্রচারণার প্রয়োজন তাঁরা কেন বোধ করছেন? শাহনাজ পারভিন জিজ্ঞেস করেছিলেন শাহরিয়ার কবিরকে