মাঠে ময়দানে

Published
bpl
ছবির ক্যাপশান, বিপিএলের উদ্বোধন

ঢাকায় শুরু হয়ে গেছে বহু টাকার টি২০ ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ ৻

আয়োজকরা বলছেন এতে স্থানীয় ক্রিকেটারদের দক্ষতা-অভিজ্ঞতার উন্নতি হবে এবং এ টুর্নামেন্টের আয় ক্রিকেটের উন্নয়নে কাজে লাগানো যাবে৻

কিন্তু এর সুদুরপ্রসারী প্রভাব খুব ইতিবাচক হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য – এমনটা অনেকেই মনে করছেন না৻

মাঠে ময়দানেতে এমন কথাই বলেছেন সাব্কে জাতীয় দলের ক্রিকেটার এবং নির্বাচক ওমর খালেদ রুমী৻

bpl

রুমী বলছেন, ঢাকায় টি২০ ক্রিকেটে যদি এত অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয়, তাহলে তরুণরা বড় পরিসরের ক্রিকেটের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবে এবং এমন এক ধরণের ক্রিকেটার ভবিষ্যতে তৈরি হবে - যাদের হাতে টেস্ট ক্রিকেটে সাফল্য পাবার মতো টেকনিক ও মানসিকতা থাকবে না৻

তিনি বলছেন, ভারতের মতো দেশের ক্রিকেটে ইতিমধ্যেই এটা অনুভব করা যাচ্ছে৻

ইংলিশ ফুটবলে বর্ণবাদ বিতর্ক

ইংলিশ ফুটবল থেকে বর্ণবাদ সংক্রান্ত বিতর্ক যেন কাটছেই না৻

capello
ছবির ক্যাপশান, ফাবিও কাপেলো

জাতীয় দলের অধিনায়ক জন টেরি, এবং লিভারপুলের উরুগুয়াইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেসের বিরুদ্ধে প্রতিপক্ষের খেলোয়াড়দের উদ্দেশে বর্ণবাদী গালি দেবার অভিযোগ নিয়ে বাদানুবাদ চলছেই ৻

এ নিয়ে সাম্প্রতিক বড় ঘটনা হলো ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ ফাবিও কাপেলোর পদত্যাগ৻ বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠায় জন টেরিকে অধিনায়কত্ব থেকে অপসারণ করে এফএ, আর তার প্রতিবাদ করে ম্যানেজার ফাবিও কাপেলো বিদায় নেন গত সপ্তাহে৻

ইউরো আর অলিম্পিক শুরুর মাত্র কয়েক মাস আগে এই জোড়া আঘাত কিভাবে মোকাবিলা করবে ইংলিশ ফুটবল?

শুনবেন এ প্রসঙ্গে৻ এ সপ্তাহের মাঠেময়দানে পরিবেশন করেছেন পুলক গুপ্ত৻