৮০০ কর্মচারীর নিয়োগ বাতিল
Published
বাংলাদেশে বিগত চারদলীয় জোট সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকুরি পাওয়া আটশোর মত কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাতিল করে দিয়েছে হাইকোর্ট।
আজ (সোমবার) এক রায়ে হাইকোর্ট বলেছে ২০০৪ সালে ওই নিয়োগ ছিল অবৈধ এবং আগামী ছয় মাসের মধ্যে তাদের চাকুরিচ্যুত করতে হবে৻
প্রায় আট বছর বাদে একসাথে এত লোকের চাকুরি অবৈধ ঘোষণার রায় বিরল৻
ঢাকা থেকে বিবিসি বাংলার শাহনাজ পারভীনের প্রতিবেদন।