তেল রপ্তানি নিয়ে জটিলতা
Published
সুদানের সাথে সংকটের জের ধরে দক্ষিণ সুদান তাদের তেল উত্তোলন বন্ধ করে দিয়েছে।
সুদানে বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান হলে দক্ষিণ সুদান তেল রপ্তানি শুরু করেছিল সুদানের অবকাঠামো ব্যবহার করেই।
কিন্তু ট্রানজিট ফি কতটা হওয়া উচিত, তা নিয়ে দুদেশের মধ্যে কোনও চুক্তি না থাকায় জটিলতা দেখা দিয়েছে। সেই প্রক্ষাপটে দক্ষিণ সুদান তেল সরবরাহ বন্ধ করে দেওয়ায় দুই দেশই সংকটে পড়েছে।
এ নিয়ে বিবিসির জেমস কোপনালের প্রতিবেদন, পরিবেশন করছেন কাদির কল্লোল৻