ঢাকার রক ব্যান্ড নেমেসিস

Published

বিবিসির সাথে গানগল্পে এ সপ্তাহের অতিথি ঢাকার রক ব্যান্ড ‘নেমেসিস’ এর লিড ভোকালিস্ট জোহাদ।

১৯৯৯ সালের দিকে তারা একদল স্কুল বন্ধু মিলে গড়ে তুলেছিলেন ব্যান্ড ‘নেমেসিস’ বলছিলেন জোহাদ।

johad of nemesis
ছবির ক্যাপশান, নেমেসিসের লিড ভোকালিস্ট জোহাদ

শুরুর দিকে তারা ছোট ছোট বিভিন্ন অনুষ্ঠানে অল্প বিস্তর গান পরিবেশন করতেন।

তখন তারা গান করতেন আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবেই।

নেমেসিস-এর গান গুলো দ্রুত জনপ্রিয়তা পেলে সেই সুবাদে ২০০৫ সালে একটি রেকর্ড কোম্পানি তাদের অ্যালবাম প্রকাশে আগ্রহ দেখায়।

তাদের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশের মধ্যে দিয়ে তাদের মূলধারার ব্যান্ড সঙ্গীতে আত্মপ্রকাশ।

নেমেসিস মূলত অল্টারনেটিভ রক ধারার গান করছে।

তাদের অনুপ্রেরণা হচ্ছে ইউ টু, অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, অর্ণব, ও বাংলা ব্যান্ড সহ আরো অনেকে।

বিবিসি’র সাথে গান-গল্প উপস্থাপনায় ছিলেন জাহাঙ্গীর রনি।