নাট্যকার হুমায়ূন আহমেদ

Published
হুমায়ূন আহমেদের জনপ্রিয় টেলিভিশন নাটক কোথাও কেউ নেই এর একটি দৃশ্যে বাকের ভাই
ছবির ক্যাপশান, হুমায়ূন আহমেদের জনপ্রিয় টেলিভিশন নাটক কোথাও কেউ নেই এর একটি দৃশ্যে বাকের ভাই

বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ উপন্যাসের পাশাপাশি বহু টেলিভিশন নাটক লিখেছেন। নিজেও নির্দেশনা নিয়ে অনেক নাটকের।

তার সাড়া জাগানো নাটকগুলোর মধ্যে রয়েছে ‘কোথাও কেউ নেই’, ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’ ইত্যাদি।

এই ধারাবাহিক নাটকগুলোর বাইরেও বহু খণ্ড নাটক বানিয়েছেন হুমায়ূন আহমেদ।

তার বহু নাটক প্রযোজনা করেছেন টেলিভিশন ব্যক্তিত্ব নওয়াজেশ আলী খান।

বিবিসি বাংলার মীর সাব্বির তাকে জিজ্ঞেস করেছিলেন হুমায়ূন আহমেদ আহমেদের নাটক কেন দর্শকদের এতোটা আকৃষ্ট করতো: