মেয়র নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ

বাংলাদেশে বিরোধী দল বিএনপি অভিযোগ করছে, চার সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় প্রার্থীদের সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তান্ডব চালিয়েছে এবং বিরোধী দল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে ব্যাপক তৎপরতা চালিয়েছে।
এমনকী অভিযোগ করার পরও নির্বাচন কমিশন নির্লিপ্ত থেকেছে বলেও অভিযোগ করছে দলটি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কমিশন।
আর সরকারি দল আওয়ামী লীগ বিএনপির এই অভিযোগ করার প্রবণতাকে দেখছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার অপচেষ্টা হিসেবে।
বিএনপি সাম্প্রতিক জাতীয় পর্যায়ের যে কোনো নির্বাচনে যোগ দেবার ব্যাপারে অনীহা দেখালেও শনিবারের সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে তাদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
নির্বাচন উপলক্ষে সাম্প্রতিক যে কোনো আন্দোলন কর্মসূচি থেকেই চারটি শহরকে অব্যাহতি দিতে দেখা গেছে বিরোধী দলকে।
আজকের ভোটগ্রহণকে নিয়েও ছিল ব্যাপক প্রস্তুতি।
ঢাকায় নিয়ন্ত্রণ কক্ষ খুলে সারাদিনই কিছুক্ষণ পরপর নির্বাচন সংক্রান্ত নানা খবরাখবর এবং প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিরোধী দল।
ঢাকা থেকে বিবিসি বাংলার আহরার হোসেনের প্রতিবেদন।