বিবিসি বাংলাকে দেওয়া সুজেট জর্ডনের সাক্ষাৎকার

Published

ভারতে পশ্চিমবঙ্গের কলকাতায় গত বছর গণধর্ষণের শিকার এক মহিলা ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছর ফেব্রুয়ারি মাসে শহরের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটের একটি ক্লাব থেকে রাতে ফেরার পথে গণধর্ষণের শিকার সুজেট জর্ডন নামের ওই মহিলা বলেছেন তিনি নিজে কোনো অপরাধ করেন নি, তাই নিজেকে আর তিনি আড়ালে রাখতে চান না ।

অ্যাংলো ইন্ডিয়ান বংশোদ্ভূত সুজেট জর্ডনকে বিবিসি বাংলার মানসী বড়ুয়া জিজ্ঞেস করেছিলেন ঘটনার প্রায় দেড় বছর পর তিনি এখন প্রকাশ্যে আসার এই সিদ্ধান্ত কেন নিলেন?