রাশিয়ায় ব্যবসায়ী মহলে গ্রেপ্তার আতঙ্ক

Published

রাশিয়ায় গত কয়েকবছরে অর্থনৈতিক অনিয়ম বা ব্যবসায়ে আইন না মানার অভিযোগে একলাখের বেশি ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

ব্যবসায়ীরা অবশ্য বলছেন, এর বেশিরভাগ অভিযোগই ভিত্তিহীন।

ফলে দেশটির ব্যবসা ক্ষেত্রে একপ্রকার ভীতি আর স্থবিরতা তৈরি হয়েছে।

তবে রাশিয়ার সরকার সম্প্রতি জানিয়েছে, যে ব্যবসায়ীদের জন্য তারা একটি সাধারণ ক্ষমা ঘোষণার কথা বিবেচনা করছেন।

রাশিয়া থেকে স্টিভ রোসেনবার্গের পাঠানো প্রতিবেদন পরিবেশন করেছেন বিবিসি বাংলার সায়েদুল ইসলাম।