মহা ধূমধামে তামিমের বিয়ে
Published

বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় তারকা আর মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবাল আজ শনিবার তার নিজের শহর চট্টগ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন।
অভিনেতা, ক্রিকেটারদের মতো তারকাদের বিয়ে নিয়ে বাংলাদেশে বরাবরই ভীষণ আগ্রহ থাকে।
কিন্তু তামিম ইকবালের বিয়ে নিয়ে তুমুল হইচই যেন আগের সব রেকর্ডই ছাপিয়ে গেছে।
আর তার একটা বড় কারণ, এমন বিপুল আড়ম্বর আর জাঁকজমকের বিয়ে বাংলাদেশে প্রায় হাতে গোণা।
বিয়ের নানা অনুষ্ঠান ও আনুষঙ্গিক আয়োজনের ঝক্কি সামলাচ্ছেন তামিমের ঘনিষ্ঠ আত্মীয় আলমগীর মহম্মদ সিরাজউদ্দিন।
তিনি বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষকে বলেছেন কেন তামিমের বিয়েকে ঘিরে এরকম অভূতপূর্ব মাতামাতি তৈরি হল।