সেনাবাহিনীর টহল: পরিবহনে আস্থা?
Published

বাংলাদেশে বিরোধী দলের অবরোধে জন-পরিবহন চলাচলে উৎসাহিত করতে, বিভিন্ন মহাসড়কে আজ রোববার সেনাবাহিনীর টহল চোখে পড়েছে।
গতকালও ঢাকা থেকে অন্তত দুটো রুটে পুলিশের বিশেষ প্রহরায় কিছু বাস চলাচল করতে দেখা গেছে।
গত প্রায় মাস-খানেক ধরে একের পর এক অবরোধে দেশের জন-পরিবহন ব্যবস্থা কার্যত স্থবির হয়ে পড়েছে। মনে হচ্ছে পরিস্থিতি মোকাবেলায় এখন মহাসড়কে সেনাবাহিনী পাঠানো হয়েছে।
কিন্তু পরিবহন মালিক বা যাত্রীরা কতটুকু ভরসা পাচ্ছেন? ঢাকা থেকে আমিন আল রশিদ: