পুলিশ প্রোটোকল প্রত্যাহার করা হয়নি: হাসানুল হক ইনু
Published
বিরোধী নেত্রী খালেদা জিয়ার পুলিশি প্রোটোকল প্রত্যাহার করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে সরকার।
সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিবিসি বাংলাকে বলেছেন এই অভিযোগ সঠিক নয়।
তিনি আরো বলেছেন নিরাপত্তার স্বার্থে তাকে বাসার ভেতরে থাকার অনুরোধ জানানো হয়েছে - তাকে অবরুদ্ধ করে রাখা হয় নি।