ভারতের শিখবিরোধী দাঙ্গা
Published
ভারতের অমৃতসরে স্বর্ণমন্দিরে সরকারী অভিযানের ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় ৩০ বছর আগে, এতে নিহত হয়েছিল কয়েকশ লোক। ভারতের রাজনীতিতে এ ঘটনার প্রতিক্রিয়া হয়েছিল সুদূরপ্রসারী । ওই অভিযানের চার মাস পরই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হন তারই শিখ দেহরক্ষীদের গুলিতে। এরপর ভারতে শিখবিরোধী দাঙ্গায় কয়েক হাজার লোক নিহত হয়। সম্প্রতি একটি আন্দোলনকারী গোষ্ঠী দাবি তুলেছে যে, ১৯৮৪ সালের ওই ঘটনাবলী ছিল একটি গণহত্যা এবং জাতিসংঘের তত্বাবধানে এর তদন্ত হওয়া উচিত। বিবিসির বব ওয়াকারের রিপোর্ট পরিবেশন করছেন পুলক গুপ্ত।