সুচিত্রা সেন সম্পর্কে কবরী
Published
ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী তারকা সুচিত্রা সেন গতকাল শুক্রবার কোলকাতায় মারা গেছেন।
সুচিত্রা সেনের অভিনয় জীবনের শুরু পঞ্চাশের দশকে। পরবর্তী কয়েক দশকে আরেক কিংবদন্তী তারকা প্রয়াত উত্তমকুমারের সঙ্গে তার রোমান্টিক ছবিগুলোর মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি।
আর বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় জুটিতেও পরিণত হন উত্তম-সুচিত্রা।
সীমান্তের এপারে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি রাজ্জাক-কবরীকেও ভাবা হয় বাংলাদেশের উত্তম-সুচিত্রা।
বিবিসি বাংলাকে চিত্রনায়িকা কবরী বলছেন, রাজ্জাকের সাথে জুটি বেঁধে অভিনয়ের ক্ষেত্রে উত্তম-সুচিত্রা জুটি কোনভাবে তাদের অনুপ্রেরণা জুগিয়েছিল কিনা।