বিএনপির অভিযোগ যৌথবাহিনীর অভিযানে তারাই টার্গেট
Published
বিবিসির বাংলাদেশ সংলাপে প্রধান বিরোধী দল বিএনপির একজন নেতা বলেছেন যৌথ বাহিনীর অভিযানের নামে দেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড হচ্ছে এবং তার দল বিএনপির নেতাকর্মীরা এসব হত্যাকান্ডের শিকার হচ্ছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন নেতা বলেছেন বিচার বহির্ভূত হত্যাকান্ড হচ্ছে এটি ঠিক, কিন্তু শুধুমাত্র সন্ত্রাসীরাই এসব ঘটনায় নিহত হয়েছে।
সংলাপের এই পর্বে রাজনৈতিক সমঝোতার জন্য রাষ্ট্রপতির আহ্বান, দশ ট্রাক অস্ত্র মামলার রায়ের আঞ্চলিক প্রভাব এবং ঢাকা শহরের উন্নতির জন্য করণীয় কী -এসব বিষয়ও আলোচনায় উঠে আসে।
ঢাকা থেকে রাকিব হাসনাত এর প্রতিবেদন।