'ছাত্রলীগের সন্ত্রাস প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে'
Published

ছবির উৎস, bbc
বিবিসির বাংলাদেশ সংলাপে বিরোধী দল বিএনপির একজন নেতা বলেছেন প্রধানমন্ত্রীর বক্তব্যই ছাত্রলীগকে সন্ত্রাসী কর্মকান্ডে উৎসাহিত করছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে সরকারের একজন প্রতিমন্ত্রী বলেছেন ছাত্রলীগের কিছু কাজে সরকার বিব্রত হলেও সরকার আইনী পদক্ষেপ গ্রহণ করেছে।
চট্টগ্রামে অনুষ্ঠিত সংলাপের এ পর্বে রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা এবং আলু চাষীদের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়গুলোও আলোচনায় এসেছে।
চট্টগ্রাম থেকে পাঠানো রাকিব হাসনাত–এর প্রতিবেদন।