বাংলাদেশে আবার বাড়লো সোনার দাম

Published

বাংলাদেশে কয়েক দফা স্বর্ণের দাম কমার পর এবারে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

নতুন নির্ধারিত দাম আজ রোববার থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী ভালো মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে প্রায় দেড় হাজার টাকা বাড়ানো হয়েছে।

গত কয়েক বছরে স্বর্ণের দাম বাড়ার কারণে দেশে স্বর্ণের চাহিদা কমে যায়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম শাহীন-এর সাথে কথা বলেছেন আফরোজা সোমা।