ভারতে বর্ণবাদ থেকে অপরাধের সূত্রপাত
Published
ভারতের উত্তর-পূর্ব অঞ্চল থেকে আসা একজন ছাত্র সম্প্রতি দিল্লীতে নিহত হবার পর দেশটিতে বর্ণবাদ বিরোধী আইন প্রনয়নের জোরালো দাবী উঠেছে।
ওই অঞ্চলের আদিবাসী গোষ্ঠীগুলোর পূর্বপুরুষেরা জাতিগতভাবে বার্মিজ বা চীনা বংশোদ্ভুত।
ফলে, তাদের চেহারা সাধারণ ভারতীয়দের চেয়ে ভিন্ন।
বলা হচ্ছে, চেহারার এই ভিন্নতার কারণেই দিল্লীতে ঐ ছাত্রটি হামলার শিকার হয়।
বিক্ষোভ কারীরা বলছেন দেশটিতে বর্ণবাদ থেকে সূত্রপাত হওয়া অপরাধের মাত্রা বাড়ছে।
সঞ্জয় মজুমদারের প্রতিবেদন, পরিবেশন করছেন সাইয়েদা আক্তার।