ভারতে মানুষখেকো বাঘের সন্ধান

Published

ভারতের উত্তরাঞ্চলে মানুষখেকো একটি বাঘকে হন্যে হয়ে খুজছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঐ বাঘটির আঘাতে এখনও পর্যন্ত ১০ জন মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই স্থানীয় ক্ষেতমজুর।

কেউ কেউ সন্দেহ করছে এটি একটি বাঘিনী।

তবে বাঘের আঘাতে প্রথম মৃত্যুর পর ছয় সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো বাঘ ধরার কাছাকাছিও কেউ যেতে পারেনি।

বাঘটির সন্ধানে একটি অনুসন্ধানকারী দলের সাথে গিয়েছিলেন অ্যান্ড্রু নর্থ, তার প্রতিবেদন পরিবেশন করছেন মীর সাব্বির।