সুদানি শরণার্থীদের দু:খ-দুর্দশা

Published

দক্ষিণ সুদানে গৃহযুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট সালভা কির আর বিদ্রোহী নেতা রিক ম্যাশারের মধ্যে একটি মুখোমুখি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। গত ডিসেম্বরে শুরু হওয়া এই সহিংসতায় এ পর্যন্ত কয়েকশ লোক নিহত হয়েছে, প্রায় ১০ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, আর ৮০,০০০ লোক বাস করছে জাতিসংঘের পাহারায় শরণার্থী শিবিরে।

আশা করা হচ্ছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নেয়া এই শান্তি উদ্যোগ সফল হলে দক্ষিণ সুদান হয়তো সহিংসতার চক্র থেকে বেরিয়ে আসতে পারবে, ঘরে ফিরতে পারবে বাস্তুচ্যুত লোকেরা।

জুবা শহরের কাছে মানবেতর অবস্থায় বসবাসরত একটি শরণার্থী শিবির ঘুরে এসে এলিস্টেয়ার লিটহেডের প্রতিবেদন, পরিবেশন করছেন পুলক গুপ্ত।