শ্রীলংকা: গৃহযুদ্ধ শেষ হবার পর

Published

দীর্ঘ গৃহযুদ্ধ শেষে ঠিক পাঁচবছর আগে, শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে বিছিন্নতাবাদী তামিল টাইগারদের পরাস্ত করেছিল শ্রীলঙ্কান সরকার।

যদিও তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ আর বেসামরিক মানুষদের হত্যার অভিযোগ উঠেছে।

আবার তামিলদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা যুদ্ধে নিজেদের রক্ষায় মানবঢাল ব্যবহার করেছে।

গৃহযুদ্ধের শেষদিকে সেখানে সংবাদকর্মী হিসাবে কাজ করেছেন বিবিসির চার্লস হ্যাভিল্যান্ড।

যুদ্ধ শেষে এতবছরে শ্রীলঙ্কায় কতটা পরিবর্তন এসেছে, সেটা দেখতেই তিনি আবার দেশটিতে ফিরে গিয়েছেন। তাঁর পাঠানো প্রতিবেদন, পরিবেশন করছেন সায়েদুল ইসলাম