বিশ্বকাপকে সামনে রেখে মৌসুমী বাণিজ্য
Published
ব্রাজিল বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়ে গেছে। যথারীতি সমর্থকদের একটি বড় অংশই ব্রাজিল আর আর্জেন্টিনা এই দুই শিবিরে বিভক্ত।
আর সমর্থনের বহিপ্রকাশ ঘটাতে এরই মধ্যেই বাড়িতে বাড়িতে উড়তে দেখা যাচ্ছে ভক্তদের প্রিয় দলের পতাকা ।
রাস্তাঘাটেও চোখে পড়ছে প্রিয় দলের জার্সি পরা কিশোর তরুণদের ।
ফলে জমে উঠেছে এসব পণ্যের ব্যবসাও। কেমন জমেছে মৌসুমী এই বাণিজ্য? খোঁজ নিয়েছেন আহরার হোসেন।