ইতিহাসের সাক্ষী
Published
৫০ বছর আগে ১৯৬১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সহায়তায় কিউবার কিছু নির্বাসিত লোক নিজের দেশের ওপর একটি অভিযান চালায়।
তাদের লক্ষ্য ছিল বল প্রয়োগের মাধ্যমে কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রোকে উৎখাত করা। কিন্তু বে অফ পিগ্স নামে অভিযানটি পুরোপুরিভাবে ব্যর্থ হয়।
সেই অভিযানে অন্যান্য নির্বাসিত কিউবানের সাথে যুক্ত ছিলেন আলফ্রেডো দুরান। তার কাছেই শুনবো বে অভ পিগসের কাহিনি।
ইতিহাসের সাক্ষী পরিবেশন করছেন মাসুদ হাসান খান।