রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় বাঁধা

Published

জাতিসংঘ বলছে মিয়ানমারে রাখাইন প্রদেশে স্বাস্থ্য সেবা নেবার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে সেখানকার রোহিঙ্গা সম্প্রদায়।

সেখানকার বৌদ্ধ সম্প্রদায়ের হামলার মুখে ঘরছাড়া দেড় লাখের মতো রোহিঙ্গা এখন ক্যাম্পে বসবাস করছে।

রোহিঙ্গাদের স্বাস্থসেবা দেয়ার ক্ষেত্রে ঐ এলাকায় কর্মরত সাহায্য সংস্থাগুলোকেও বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আক্রমনের মুখে সেখান থেকে সরে এসেছে অনেক আন্তর্জাতিক সংস্থা।

এসব নিয়ে জোনাহ ফিসারের প্রতিবেদন পরিবেশন করছেন শাহনাজ পারভীন।