'দেরিতে হলেও সুবিচার পেয়েছি'

Published

বাংলাদেশে ঢাকার রমনা বটমূলে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় আদালত জঙ্গি সংগঠনের নেতা মুফতি আব্দুল হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে।

সাজাপ্রাপ্তরা সবাই জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ-হুজির সাথে জড়িত।

২০০১ সালের ১৪ই এপ্রিল ভোরে ছায়ানটের অনুষ্ঠান চলার সময় মঞ্চের কাছে বোমা বিস্ফোরিত হলে দশজন নিহত হয়।

আহত হন আরো অনেকে। ঘটনার ১৩ বছর পর ঢাকার একটি আদালত আজ বহু প্রতিক্ষীত এই মামলার রায় দিলো। রায়ে সন্তোষ প্রকাশ করেছে ছায়ানট।

আর সাজাপ্রাপ্তরা অভিযোগ অস্বীকার করে বলছেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চতর আদালতে আপিল করবেন। র

মনা বটমূলের এই বোমা হামলায় যে দশজন নিহত হন তাদের তিনজন একই পরিবারের সদস্য। ওই নিহতদের একজন ভাই পটুয়াখালীর মোহাম্মদ এরশাদ গাজী।

শেষ পর্যন্ত তিনি কি তার ভাই-বোনকে হত্যার বিচার পেয়েছেন? বিবিসি বাংলার মিজানুর রহমান খান প্রশ্ন করেছিলেন এরশাদ গাজীকে।