ইভটিজিং ঠেকানো যাচ্ছে না কেন?
Published
মামাতো বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় বখাটেদের প্রহারে গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা গেছেন রাজধানী ঢাকার এক মাছ ব্যবসায়ী্ । আইন ও সালিশ কেন্দ্র নামের মানবাধিকার সংগঠন বলছে, গত ৯ মাসে বাংলাদেশে ইভটিজিংএর শিকার হয়ে অন্তত ১০ জন মেয়ে আত্মহত্যা করেছে। এর প্রতিবাদ করতে গিয়ে নিহত হয়েছেন আরো ৭ জন।
বাংলাদেশে ইভটিজিং রোধে আইন হয়েছে ২০১০ সালে। মেয়েদের উত্যক্ত করা, পেছনে লাগা বা যৌন হয়রানির অভিযোগের বিচার হতে পারে মোবাইল কোর্টেও এবং এর শাস্তি হচ্ছে এক বছর কারাদন্ড এবং জরিমানা।
কিন্তু এসব আইনে কতটা কাজ হচ্ছে?
বিবিসি বাংলার শাকিল আনোয়ার কথা বলেছেন আইন ও শালিস কেন্দ্রর আইনী সহায়তা বিভাগের সিনিয়র কর্মকর্তা নীনা গোস্বামীর সাথে।