উগ্রপন্থা রোধে ব্রিটিশ বাঙালিদের চেষ্টা

Published

উগ্র মতাদর্শ থেকে তরুণদেরকে ঠেকাতে একই ধরনের একটি ইউথ প্রোগ্রাম শুরু হয়েছে ইংল্যান্ডের দক্ষিনের শহর পোর্টসমাউথে।

বাঙালি বংশোদ্ভুত ৬ জন তরুন কিছু দিন আগে পোর্টসমাউথ থেকে সিরিয়ায় জিহাদে অংশ নিয়েছিল। যাদের পাঁচ জনই সেখানে মারা যায়।

জংগিবাদ থেকে তরুনদেরকে ফেরাতে যে কার্যক্রম চলছে সেটির বিস্তারিত জানতেই পোর্টসমাউথের ব্রিটিশ বাংলাদেশি কালচার এ্যকাডেমির চেয়ারপার্সন আবু শোয়েব তানজাম-এর সঙ্গে কথা বলেছিলেন সহকর্মি শাহনাজ পারভীন।