ভারতে বাসে নারীরা কতটা নিরাপদ এখন

Published

ভারতের দিল্লিতে বাসে গনধর্ষনের শিকার হয়ে এক তরুনীর মর্মান্তিক মৃত্যুর পর প্রায় দুবছর পার হতে চললো।

এই ঘটনায় সেসময় ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

সমালোচনা উঠেছিল বিশ্বজুড়ে। দেশটিতে নারীদের যৌন নিপীড়ন কমাতে ঐ ঘটনার কয়েক মাস পরই একটি কঠোর আইন পাশ করে ভারত।

কিন্তু তাতে কতটা বদলেছে পরিস্থিতি?

বিবিসির লিয়েনা হোসিয়া দিল্লির একটি বাসে ওঠে দেখার চেষ্টা করেছেন চলাচলের ক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা পরিস্থিতি কতটা পরির্বতন হয়েছে?

তার প্রতিবেদন পরিবেশন করছেন ফারহানা পারভীন।