দুর্নীতি বেড়েছে বাংলাদেশে: টি আই

Published

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলছে, দুর্নীতির ওপর বিশ্বজনীন যে ধারণা সূচক রয়েছে সেই অনুযায়ী বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় চলতি বছর বাংলাদেশের অবস্থান ১৪ নম্বরে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৬তম। টিআইবি বলছে, এই সূচক তৈরির ক্ষেত্রে ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের আগস্ট পর্যন্ত ডেটা ব্যবহার করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ প্রথমবারের মতো এই তালিকার শীর্ষে উঠে আসে ২০০১ সালে। এর পর টানা পাঁচ বছর দেশটি এই তালিকার শীর্ষে ছিল। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের কাছে মাসুদ হাসান খান জানতে চেয়েছিলেন ১৩ বছর আগে দুর্নীতি সম্পর্কে মানুষের মনে যে ধারণা ছিল, এখন সেই ধারণায় কি কোন পরিবর্তন ঘটেছে?