এই অবস্থায় আমাদের অনুষ্ঠানের জন্য কে ডাকবে?”
২০১৫ সালের শুরু থেকেই বাংলাদেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি রয়েছে মুখোমুখি অবস্থায়।
বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ ও হরতালের সহিংসতায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।
এর প্রভাব পড়েছে দেশের সব খাতে।
রাজনৈতিক সংকট, হরতাল ও অবরোধ নিয়ে বিবিসি বাংলা প্রতিদিন নানান অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছে।
বাংলাদেশের জনপ্রিয় একজন সংগীত শিল্পী মনির খান এসেছিলেন বিবিসি বাংলার স্টুডিওতে।
তার মতে, "আমরা এখন ভীষণ দু:সময় পার করছি। দেশের সবাই এখন ভীত"।
বর্তমান রাজনৈতিক সঙ্কট তাদের কর্মজীবনে কতটা প্রভাব ফেলছে সে প্রসঙ্গে মনির খান বলেন,“আমাদের মত শিল্পীদের কর্মজীবনে এর বড় প্রভাব পড়েছে।
সাধারণ মানুষ আমাদের গান শোনে।
দেশের রাজনৈতিক পরিবেশ সুস্থ না থাকলে আমাদের কাজের কোনও পরিবেশ থাকে না। এই অবস্থায় আমাদের গানের জন্য অনুষ্ঠানের জন্য কে ডাকবে?”
মনির খানের সাথে কথা বলেছেন আফরোজা সোমা।