হরতাল অবরোধে ব্যস্ততা অনেক কমে গেছে
Published
৫ই জানুয়ারির পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে অস্থিরতা।
দেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি রয়েছে মুখোমুখি অবস্থায়।
বিএনপির ডাকা চলমান অবরোধ ও হরতালের প্রভাব পড়েছে দেশের সব খাতে। সহিংসতায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।
রাজনৈতিক সংকট, হরতাল ও অবরোধ নিয়ে বিবিসি বাংলা প্রতিদিন বাংলাদেশে নানান অঙ্গনে খ্যাতনামা ব্যক্তিদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছে?
এর ধারাবাহিকতায় আমাদের স্টুডিওতে এসেছিলেন সঙ্গীতশিল্পী বাদশা বুলবুল।
তিনি বলছেন, দেশকে ভালোবাসলে, দেশের মানুষকে ভালোবাসলে, রাজনৈতিক দলগুলোর যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের একত্রিত হওয়া উচিত, যাতে দেশে কোন সহিংসতা না থাকে।
হরতাল অবরোধে তার কাজও অনেক কমে গেছে।
তার সাথে কথা বলেছেন শায়লা রুখশানা।