“কিশোরদের আত্মঘাতী হামলায় ব্যবহার করছে ইসলামিক স্টেট”
Published
ইরাকে পুলিশের হাতে ধরা পরা ইসলামিক স্টেটের একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিবিসিকে বলেছেন, জঙ্গি গোষ্ঠীটি আত্মঘাতী হামলা চালানোর জন্য কিশোরদের দলভুক্ত করে।
এদের মধ্যে কারো কারো বয়স চৌদ্দ কিংবা তার চেয়েও কম।
এই হামলাকারী ধরা পড়েছে বাগদাদে যেখান থেকে সম্প্রতি ইসলামিক স্টেট জঙ্গিরা পিছু হঠতে শুরু করবার পর শহরটির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে।
ফলে শহরটির বাসিন্দারা নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে।
সেখান থেকে বিবিসির জন সিম্পসনের পাঠানো প্রতিবেদন।
পরিবেশন করছেন আহরার হোসেন।