ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের ভক্তপুর

Published
bbc
ছবির ক্যাপশান, ভক্তপুরের বহু প্রাচীন স্থাপত্য ধ্বংস হয়েছে

শনিবারের ভূমিকম্পে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে নেপালের প্রাচীন রাজধানী ভক্তপুর শহর।

কাঠমান্ডুর অদূরে ভক্তপুরের যে দরবার স্কোয়ারকে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে, সেই সব স্থাপত্যই শুধু ধূলিসাৎ হয়নি, শহরের সরু গলির ভেতর পুরনো আমলের বহু বাড়িই ভেঙে পড়েছে।

কিন্তু ভূমিকম্পের বাহাত্তর ঘন্টা পড়েও কোনও উদ্ধারকারী দল সেখানে পৌঁছয়নি।

ধ্বংসস্তূপের ভেতর থেকে কেউ কেউ এসএমএস করেও জানিয়েছিলেন প্রাণ বাঁচানোর আবেদন। ভক্তপুর ঘুরে এসে জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ।