এ সপ্তাহের সাক্ষাৎকার

Published

শৈশবে বৈমানিক হতে চেয়েছিলেন, কখনোই পবর্তারোহী হতে চাননি।

কিন্তু তিনিই প্রথম বাংলাদেশী নারী হিসাবে জয় করেছেন পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট।

২০১২-র ১৯ মে তিনি এই সর্বোচ্চ পবর্তের চূড়ায় উঠে জয়ের আনন্দের পাশাপাশি মৃত্যুকে দেখে এসেছেন খুব কাছ থেকে। তারপরেও অভিযান তাকে ডাকে।

উঠেছেন বাংলাদেশের কেওক্রাডং, নেপালের মেরা পর্বত, অন্নপূর্ণা হিমালের সিঙ্গু চুলিতে। অংশ নিয়েছেন মাকালু পর্বতসহ আরো কয়েকটি অভিযানে।

নিশাত পেশায় ঢাকার একটি সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা। তবে এখন স্বপ্ন দেখেন, মানুষের জন্যে কিছু করার। শিক্ষা নিয়ে তাঁর কাজ করার ইচ্ছা।

লক্ষীপুরে জন্ম হলেও নিশাতের বেড়ে ওঠা ঢাকায়, বাবা-মা, ভাই বোন নিয়ে এক মধ্যবিত্ত পরিবারে।

তাঁর বেড়ে ওঠা, পাহাড়ের অভিযান, ভালো লাগা-না-লাগা নিয়ে কথা বলেছেন বিবিসির সায়েদুল ইসলামের সঙ্গে।

সাক্ষাৎকারটি প্রথম প্রচারিত হয় ২০১২-র জুন মাসে।