গান গল্পে শিল্পী উমা খান

Published
বাংলাদেশী শিল্পী উমা খান
ছবির ক্যাপশান, বাংলাদেশী শিল্পী উমা খান

১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কনিষ্ঠতম শিল্পী ছিলেন উমা খান।

সেখানে ভাই শিল্পী প্রবাল চৌধুরী আর বোন কল্যাণী ঘোষ ছিলেন তার সঙ্গী।

দেশ স্বাধীন হবার পর প্রথম যে রঙ্গিন চলচ্চিত্র হয়েছিল তাতে একটি গান গেয়েছিলেন তিনি।

'বাদশা' চলচ্চিত্রে গাওয়া এ গানটি তাঁকে ব্যাপক খ্যাতি এনে দেয়।

ছোটবেলা থেকে চট্টগ্রাম বেতারে গান করতেন উমা খান।

তবে তার মা চাইতেন না চলচ্চিত্রে গান করুক তার মেয়ে।

ভাই-বোনের উৎসাহে চলচ্চিত্রে লুকিয়ে গান করতে আসেন তিনি।

চলচ্চিত্রে গান করা ছাড়া প্রযোজনাও করা হয়েছে তার।

বেশ কিছু গান গেয়েছেন ভারতীয় শিল্পীদের সাথেও।

এসব নানান প্রসঙ্গে বিবিসির সাথে গানগল্পে কথা বলেছেন শিল্পী উমা খান।

গান-গল্প পরিবেশন করছেন অর্চি অতন্দ্রিলা।