নেপালে ত্রাণ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী
Published
নেপালে বিধ্বংসী ভূমিকম্পের পর ত্রাণ ও উদ্ধারের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত-চীন-পাকিস্তান-ব্রিটেন ও আমেরিকা সহ বহু দেশ।
দক্ষিণ এশিয়ায় নেপালের আর এক প্রতিবেশী বাংলাদেশও ভূমিকম্পের ঠিক পরদিনই এয়ারফোর্সের বিমানে করে প্রচুর পরিমাণ রসদ ও সেনা মেডিক্যাল ইউনিটের সদস্যদের কাঠমান্ডুতে পাঠিয়েছে।
সেই বাংলাদেশি সেনা সদস্যরা এখন ললিতপুর জেলার দুটি জায়গায় মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে দুর্গতদের চিকিৎসা করে যাচ্ছেন।
ললিতপুরের ভাইসাপাটি গ্রামের একটি স্কুলে এমনই একটি ক্যাম্প ঘুরে দেখতে গিয়েছিলেন বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ ...