বিজ্ঞানের আসর
ম্যাগলেভ প্রযুক্তি
গাড়ি চালনা প্রতিযোগিতা ফর্মুলা ওয়ানে একটি গাড়ির গতি হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ- ২৪০ মাইল।
বিশ্বের সবচে দ্রুততম মানব উসাইন বোল্ট দৌড়াতে পারেন ঘণ্টায় ২৩ মাইল গতিতে, তাও সেটা প্রথম একশো মিটারে।
কিন্তু কতো দ্রুত ছুটতে পারে একটি গাড়ি? অথবা কোনো ট্রেন?
দ্রুত গতিতে ট্রেন চলার যে বিশ্ব রেকর্ড জাপানের একটি ট্রেন গত সপ্তাহে সেটা ভেঙে দিয়েছে।
ট্রেনটির সর্বোচ্চ গতি ছিলো ঘণ্টায় ৬০৩ কিলোমিটার বা ৩৭৪ মাইল।
যে প্রযুক্তির সাহায্যে এই ট্রেনটি চালানো হয়েছে তাকে বলা হয় ম্যাগনেটিক লেভিটেশন বা ম্যাগলেভ।
এই ম্যাগনেটিক লেভিটেশন কিভাবে কাজ করে – এনিয়ে শুনবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক আরশাদ মোমেনের সাক্ষাৎকার।
ম্যালেরিয়া ইবোলা
চিকিৎসা বিজ্ঞানে দুটো বড়ো ধরনের অগ্রগতির খবর এসেছে এসপ্তাহে।
দুটোই ম্যালেরিয়া এবং ইবোলা - প্রাণঘাতী এই দুটো রোগের চিকিৎসার ব্যাপারে।
কি সেই অগ্রগতি- শুনবেন বিস্তারিত।
পরিবেশন করছেন মিজানুর রহমান খান: