মাঠে ময়দানে

Published

ক্রিকেট দুনিয়ায় একটি খবর হঠাৎ করেই চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বিভিন্ন দেশের নামে পাল্টা ক্রিকেট প্রশাসন তৈরি করে একটি বিদ্রোহী টি২০ লিগ চালু করার পরিকল্পনা করছে এক ভারতীয় মিডিয়া গোষ্ঠী - এমন খবর বেরুনোর পর আইসিসি উদ্বেগ প্রকাশ করে এর তদন্ত শুরু করেছে।

খবর বেরিয়েছে - ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড স্কটল্যান্ড এই সব নানা দেশের নামে পাল্টা ক্রিকেট প্রশাসক সংগঠন তৈরি করছে এসেল গ্রুপ নামে ভারতীয় মিডিয়া কোম্পানি।

শোনা যাচ্ছে তারা আইসিসির বলয়ের বাইরে একটা নতুন ক্রিকেট দুনিয়া গড়ে তুলতে চায়, চালু করতে চায় একটি বিদ্রোহী টি২০ ক্রিকেট লিগ।

icc_ logo
ছবির ক্যাপশান, আইসিসি

সেই লিগে খেলার জন্য নাকি বিভিন্ন দেশের ক্রিকেটারদের বিরাট অংকের টাকার প্রস্তাব দেয়া হচ্ছে।

এই এসেল গ্রুপ টেন স্পোর্টস-এর মালিক, যারা এর আগে আইসিএল নামে টি২০ লিগ চালু করেছিল। এর মালিক হচ্ছেন ভারতীয় কোটিপতি সুভাষ চন্দ্র - তিনি সম্প্রতি টুইটারে লিখেছেন, তার লক্ষ্য হচ্ছে ক্রিকেট খেলাকে কমনওয়েলথের বাইরে ছড়িয়ে দেয়া।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বহিষ্কৃত প্রধান নির্বাহী ললিত মোদি লন্ডনে বসে এই উদ্যোগ সম্পর্কে বলেছেন, তিনি এতে জড়িত নন, তবে এই উদ্যোগ আইসিসিকে ভয় পাইয়ে দেবে।

কিন্তু এটা কি নিছকই নতুন একটি টি২০ টুর্নামেন্ট চালু করে আইপিএলকে চ্যালেঞ্জ করার চেষ্টা - নাকি একে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে একটি বিভক্তি তৈরি হতে পারে?

এবারের মাঠে ময়দানেতে শুনবেন, এ নিয়ে কি বলছেন বিবিসির ক্রিকেট সাংবাদিক জো উইলসন এবং ক্রিকেট ইতিহাসবিদ বরিয়া মজুমদার।

champions league

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্ব

আর দুদিন পরই শুরু হচ্ছে ইউরোপের চ্যাম্পিয়নস লিগ ফুটবলের সেমিফাইনাল পর্ব।

আর আর দু'দিন পর শুরু হচ্ছে - ক্লাব ফুটবল পৃথিবীর এক সম্বর টুনামেন্ট ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্ব।

প্রথম সেমিতে খেলছে ইতালিল ক্লাব জুভেন্টাস ও স্পেনের রিয়াল মাদ্রিদ, আর দ্বিতীয়টিতে স্পেনের বার্সেলোনা আর জার্মানির বায়ার্ন মিউনিখ।

প্রতিটি ম্যাচই হোম এন্ড এওয়ে ভিত্তিতে দু'বার করে খেলা হবে।

champions league semis

জুভেন্টাস এর আগে দু'বার চ্যাম্পিয়ন আর ৫ বার রানার্স-আপ হলেও ২০০৩-এর পর এই প্রথম তারা সেমিফাইনাল খেলছে।

তবে বাকি তিনটি দল বায়ার্ন, বার্সেলানা আর রিয়াল মাদ্রিদ এখন চ্যাম্পিয়নস লিগের প্রতিষ্ঠিত শক্তি।

সুতরাং কেমন জমবে সেমিফাইনাল পর্ব ?

এ নিয়ে মাঠেময়দানেতে কথা বলেছেন ক্রীড়া ভাষ্যকার মিহির বোস।

অনুষ্ঠানটি পরিবেশন করেছেন পুলক গুপ্ত।