হাসপাতালে ঢুকে নির্দ্বিধায় ভালুকের ঘোরাঘুরি
Published
অস্ট্রেলিয়ার এক হাসপাতালের জরুরি বিভাগে গভীর রাতে এক কোয়ালা ভালুকের মহানন্দে ঘুরে বেড়ানোর ছবি ধরা পড়েছে হাসপাতালের সিসিটিভি ক্যামেরায়।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় হ্যামিল্টন বেস হাসপাতালের প্রতীক্ষা কক্ষে ভালুকটির এপাশ ওপাশ ঘুরে বেড়ানোর ছবি ক্যামেরায় ধরা পড়ে।
হাসপাতালের প্রধান রোহান ফিৎসজেরাল্ড বলেন ভালুকটি ওয়েটিং রুমে নির্বিবাদে ঘুরে বেড়িয়েছে বেশ কয়েক মিনিট। তারপর আবার দরজা দিয়ে কিছুক্ষণ পর সে বেরিয়ে যায়।
কোয়ালা ভালুক নিয়ে ১৯৩০ সালের একটি কার্টুন ছবি থেকে মিঃ ফিৎসজেরাল্ড ভালুকটির নাম দিয়েছেন 'ব্লিংকি বিল'।