মাঠে ময়দানে: আগামী মাসে বাংলাদেশে আসছে ভারত
আগামি মাসেই ভারতীয় দল আসছে বাংলাদেশে, একটি টেস্ট এবং তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে তারা।
সম্প্রতি বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে উঠে, এবং পাকিন্তানকে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে তার শক্তিমত্তার পরিচয় দিয়েছে ।
কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে দেখা গেলো, পাঁচদিনের ম্যাচে একটি অভিজ্ঞ টেস্ট দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে এখনো বাংলাদেশ ঠিক স্বচ্ছন্দ হয়ে উঠতে পারে নি।
পাকিস্তান দলটিতে অভিজ্ঞতার বেশ ঘাটতি ছিল, অনেকেই ছিলেন নতুন খেলোয়াড়। কিন্তু তার তুলনায় ভারতীয় টেস্ট দল নি:সন্দেহে অনেক বেশি অভিজ্ঞ এবং পরিণত।
এ অবস্থায় ভারতীয় দলের মোকাবিলায় একদিনের সিরিজে বাংলাদেশ ভালো খেলবে, এমন আশা অনেকেই করছেন। কিন্তু টেস্ট ম্যাচটিতে কেমন খেলবে তারা?
এ সপ্তাহের মাঠে-ময়দানেতে ক্রিকেট ভাষ্যকার এবং সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলছেন, তিনি কি মনে করেন।

ছবির উৎস, Press Association
কেভিন পিটারসেনের আন্তর্জাতিক কেরিয়ার কি শেষ?
কেভিন পিটারসেনকে আর আর বোধ হয় ইংল্যান্ডের হয়ে টেস্ট বা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে না।
দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী এই ইংরিশ ব্যাটসম্যান তার বিধ্বংসী এবং আকর্ষণীয় ব্যাটিংএর জন্য সারা দুনিয়ার ক্রিকেট ভক্তদের কাছে একটি প্রিয় নাম।
কিন্তু তার আন্তর্জাতিক ক্রিকেট জীবন একই সাথে ঘটনাবহুল এবং বিতর্কিত।
অন্য ইংলিশ ক্রিকেটার এবং বোর্ডের সাথে তার বৈরিতা বহু বার সংবাদপত্রের শিরোনাম হয়েছে। টেক্সটগেট কেলেংকারি এবং ২০১৩-১৪ এ্যাশেজ সিরিজের পর থেকেই কেভিন পিটারসেন ইংল্যান্ড দলে নেই।
কিন্তু সম্প্রতি ইংলিশ ক্রিকেটের নতুন কর্তা কলিন গ্রেভসের একটি উক্তিতে আবার নতুন করে জল্পনা শুরু হয় যে পিটারসেন আবার ফিরে আসছেন কিনা।
সে সময়ই সারের হয়ে কাউন্টি ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরিও করেন পিটারসেন।
কিন্তু ইসিবির প্রধান নির্বাজী এ্যান্ড্রু স্ট্রাউস স্পষ্ট করে দিয়েছেন যে ঘরোয়া ক্রিকেট পিটারসেন যতই রান করুন না কেন - তাকে আর ইংল্যান্ড দলে নেয়া হবে না।
বলা বাহুল্য এর পক্ষে বিপক্ষে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ক্রিকেট সাংবাদিক সাইমন হিউজ বলছেন, দলে না নেয়াটা ঠিকই হয়েছে।
কিন্তু কেভিন পিটারসেনের ভক্তের অভাব নেই, এবং তাদের একজন টিভি ব্যক্তিত্ব পিয়ের্স মরগ্যান।
তিনি বলছেন, পিটারসেনকে সাথে ব্যক্তিগত বৈরিতার কারণে স্ট্রাউসই তাকে দলে ফিরতে দিচ্ছেন না।
তাহলে কি পিটারসেনের ইংল্যান্ড দলে ফেরা পথ চিরতরে বন্ধ হয়ে গেল?
এ নিয়ে কথা বলেছেন ক্রীড়া ভাষ্যকার মিহির বোস।