মাঠে ময়দানে

Published

ফুটবলের বৈশ্বিক প্রশাসক সংস্থা ফিফার কর্মকান্ডে দুর্নীতির অভিযোগ নিয়ে মার্কিন তদন্ত শুরু হবার পর পৃধিবীর সবচেয়ে জনপ্রিয় এই খেলার জগতে ভুমিকম্প শুরু হয়েছে।

ফিফা আর তার আয়োজিত বিশ্বকাপ ফুটবলই শুধু নয়, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন দেশের ফুটবল কর্তৃপক্ষগুলোর কর্মকান্ড - সবকিছুই এখন গুরুতর প্রশ্নের সম্মুখীন।

মার্কিন তদন্তকারীরা ফিফা কর্মকতা সহ ১৪ জন বিরুদ্ধে ঘুষ, অর্থ পাচার সহ নানা ধরণের দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছেন। এর মধ্যে সাত জনকে ইতিমধ্যেই জুরিখ থেকে গ্রেফতার করা হয়েছে।

ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার ইতিমধ্যেই তার পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন।

ফিফা
ছবির ক্যাপশান, ফিফা

অভিযুক্তদের অন্যতম ফিফা কর্মকর্তা আমেরিকান চাক ব্লেজার আদালতকে জানিয়েছেন তিনি নিজে এবং ফিফার অন্য কর্মকর্তারা দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপের স্বাগতিক হবার সুযোগ করতে দিতে ঘুষ নিয়েছিলেন।

অন্যদিকে আরেক কর্মকর্তা ফিফার সাবেক ভাইস প্রেসিডেন্ট - ত্রিনিদাদ ও টোব্যাগোর জ্যাক ওয়ার্নার ঘোসণা করেছেন, তিনি ফিফা আর্থিক লেদদেন সংক্রান্ত দলিলপত্র প্রকাশ করবেন যার সাথে ফিফা তিনি নিজে এবং সেপ ব্লাটার - সবাই সম্পর্কিত।

তিনি আরো বলেছেন তার জীবনের নিরাপত্তা নিয়ে তিনি এখন ভীত।

এরই পাশাপাশি আবার সুইস কর্তৃপক্ষ এক তদন্ত শুরু করেছে, যার বিষয় হলো কিভাগে ২০১৮ সালের বিশ্বকাপের স্বাগতিক হিসেবে রাশিয়াকে এবং ২০২২ সালের জন্য কাতারকে নির্বাচিত করা হলো।

জ্যাক ওয়ার্নার
ছবির ক্যাপশান, জ্যাক ওয়ার্নার

মার্কিন তদন্ত সংস্থা এফবিআইও এই বিডিং প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত করছে।

এ অবস্থায় শুধু মি. ব্ল্যাটার বা অভিযুক্ত কর্মকর্তারাই নয়, বিশ্ব ফুটবলের প্রশাসক সংস্থা ফিফা-র কর্তৃত্ব ভাবমূতি এবং দুটি বিশ্বকাপের ভবিষ্যত এখন গুরুতর প্রশ্নের মুখে।

এই সংকট কি প্রভাব ফেলতে বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ গতিপ্রকৃতির ওপর?

এ সপ্তাহের মাঠে ময়দানেতে তাই ব্যাখ্যা করেছেন ক্রীড়া বিশ্লেষক মিহির বোস।

এথলেটিকসে ডোপিং নিয়ে নতুন বিতর্ক

আলবার্তো সালাজার
ছবির ক্যাপশান, আলবার্তো সালাজার

এ্যাথলেটিকসে - বিশেষত দৌড়বিদদের ডোপিং এর অভিযোগ নিয়ে এক নতুন বিতর্ক দানা বেঁধে উঠছে।

দুরপাাল্লার দৌড়ের সবচাইতে নামকরা কোচদের একজন হলেন আমেরিকার আলবার্তো সালাজার।

তিনি ২০১২ সালের লন্ডন অলিম্পিকের স্বর্ণ ও রৌপ্যজয়ী মো ফারাহ এবং গ্যালেন রাপ - এই দুজনেরই কোচ।

অভিযোগ উঠেছে, মি. সালাজার যুক্তরাষ্ট্রের ওরিগনে তার কেন্দ্রে প্রশিক্ষণ পাওয়া এ্যাথলেটদের পারফরমেন্স উন্নত করার জন্য তাদেরকে নিষিদ্ধ শক্তিবর্ধক ওষূধ সেবন করিয়েছিলেন।

মো ফারাহ
ছবির ক্যাপশান, মো ফারাহ

আমেরিকান গ্যালেন রাপ আর আর ব্রিটিশ মো ফারাহ - উভয়েই সালাজারের এই প্রশিক্ষণকেন্দ্র থেকে ট্রেনিং নিয়েছেন।

তাই সন্দেহ, সালাজারের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত এখলেটরা কি তাহলে জেনে বা না জেনে নিষিদ্ধ ওষুধ সেবন করেছেন?

মো ফারাহ এবং গ্যালেন রাপ দুজনেই অবশ্য এধরণের অভিযোগ জোর দিয়ে অস্বীকার করেছেন।

এ নিয়েই শুনুন বিবিসির মার্ক ডেলির রিপোর্ট।

মাঠে ময়দানে পরিবেশন করেছেন পুলক গুপ্ত।