বন্যার পর পাঞ্জাবের নারীদের জীবনধারায় ব্যাপক পরিবর্তন
Published
প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন আসে, কারও জীবনের ট্রাজেডির পাশাপাশি নতুনভাবে পথ চলার রাস্তাও তৈরি করতে পারে এই প্রাকৃতিক দুর্যোগ-এর অন্যতম উদাহরণ হলো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ।
২০১০ সালে সেখানে যে বন্যা হয়েছিল তা ছিল দেশটির আশি বছরের ইতিহাসে সবচাইতে ভয়াবহ।
ওই বন্যায় আশি লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
কিন্তু সেই বন্যার পর পাঞ্জাব প্রদেশের একটি গ্রামের নারীদের জীবনধারায় এসেছে ব্যাপক পরিবর্তন।
বিবিসি'র শুমাইলা খানের রিপোর্ট পরিবেশন করছেন আফরোজা নীলা।