গান-গল্প: শিল্পী মিনার রহমান

Published

তরুণ প্রজন্মের পরিচিত শিল্পী মিনার রহমান। গান গাওয়ার পাশাপাশি লেখা আর সুরও করা হয় তাঁর।

ছোটবেলা থেকে ঝোঁক ছিল ছবি আঁকার দিকে। প্রথমে ভেবেছিলেন আর্কিটেক্ট হবেন। এমনকি কার্টুনিস্ট হিসেবেও তাঁর রয়েছে পরিচিতি।

তাঁর প্রথম অ্যালবাম ‘ডানপিটে’ প্রকাশ হয় ২০০৮ সালে। প্রথম অ্যালবামের সময় থেকেই শিল্পী তাহসানের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায় মিনারের।

তখন তিনি সদ্য এসএসসি পাশ করেছেন। সে অ্যালবামের গানগুলো তিনি তৈরি করেন স্কুলে থাকতেই।

শিল্পী ও ব্যক্তিজীবনের নানা কথা শিল্পী মিনার রহমান তুলে ধরেছেন বিবিসির গানগল্পে।

গান-গল্পে তাঁর সাথে কথা বলছেন অর্চি অতন্দ্রিলা।