বিজ্ঞানের আসর
জিরাফের লম্বা পা
লম্বা লম্বা পা ফেলে, জিরাফের হাঁটাচলা অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে।
এতো লম্বা পায়ের ওপর প্রাণীটি কিভাবে শরীরের ভারসাম্য বজায় রেখে হেঁটে যেতে পারে!
বিজ্ঞানীরাও এখন এই রহস্য জানতে গবেষণা শুরু করেছেন।
ব্রিটেনের একটি চিড়িয়াখানায় জিরাফের ওপর এই গবেষণাটি চালানো হচ্ছে।
রয়্যাল ভেটেনারি কলেজের গবেষকরা বোঝার চেষ্টা করছেন, এতো লম্বা পা থাকলে, চলাফেরার জন্যে সেটা কি সুবিধাজনক হয়, নাকি এই লম্বা পা তাদের জন্যে সমস্যার সৃষ্টি করতে পারে?
প্রশ্ন হচ্ছে: এতো লম্বা পা নিয়ে, এই প্রাণীটি কিভাবে এতো সুন্দর ভঙ্গিতে ও এতো সহজে হেঁটে যেতে পারে?
এর পাশাপাশি বিজ্ঞানীরা এই প্রাণীটির বিবর্তনের ইতিহাসের দিকেও তাকতে চেষ্টা করছেন।
বিজ্ঞানীরা বলছেন, পশুপাখির চিকিৎসা বিজ্ঞানের জন্যে এসব তথ্য খুবই জরুরী।
নতুন কৃষি
এসব তথ্য যে শুধু জিরাফের সুস্বাস্থ্যের জন্যে ভূমিকা রাখবে তা নয়, চিড়িয়াখানায় যতো ধরনের প্রাণী আছে, এমনকি বন্যপ্রাণীর ভবিষ্যতের জন্যেও এসব তথ্য বড়ো রকমের ভূমিকা রাখবে।

সারা বিশ্বে আজ যতো মানুষের খাবারের প্রয়োজন আগামীকাল তারচেয়েও বেশি মানুষের জন্যে খাদ্য উৎপাদন করতে হবে।
নতুন ও পুরাতন রোগ বালাই প্রতিরোধে প্রয়োজন হবে নতুন নতুন ওষুধের। বিশ্বের ক্রমবর্ধমান এই খাদ্য এবং ওষুধের চাহিদা মেটাতে জীব বিজ্ঞানকে দেখতে হবে নতুন দৃষ্টিতে।
বিজ্ঞানীরা বলছেন,অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে কৃষি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হয়ে দাঁড়িয়েছে।
আর নতুন জীববিজ্ঞানের অন্যতম প্রধান লক্ষ্যই হবে বিশ্বের ক্রমবর্ধমান খাদ্যের চাহিদা মেটানো।
বাংলাদেশে এই কৃষি গবেষণার সাফল্য ও বর্তমান চ্যালেঞ্জ নিয়ে শুনুন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক মহিউল হকের সাক্ষাৎকার।
বিজ্ঞানের আসর পরিবেশন করেছেন মিজানুর রহমান খান।