'কুকুর পেটানোর ঘটনায় গ্রেপ্তার ইতিবাচক অগ্রগতি'

Published

বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি বেওয়ারিশ কুকুরকে পিটিয়ে জখম করার অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে।

অভয়ারণ্য নামে একটি পশুকল্যাণ সংগঠনের মামলায় এই গ্রেপ্তার করে পুলিশ আদালতের কাছে তিনদিনের রিমান্ড চেয়েছে।

অভয়রাণ্য সংস্থার মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই প্রথম জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা রোধে ১৯২০ সালের একটি আইনের প্রয়োগ হচ্ছে।

অভয়ারন্যের আইন বিষয়ক প্রধান ব্যারিস্টার নাদিয়া চৌধুরী কুকুর পেটানোর ঘটনায় এই গ্রেপ্তারকে ইতিবাচক একটি অগ্রগতি হিসাবে বর্ণনা করেছেন।