গান-গল্প : 'পার্থিব' ব্যান্ডের ভোকালিস্ট আশফাকুল বারী রুমন

Published

পার্থিব ব্যান্ডের ভোকালিস্ট ও লিড গিটারিস্ট আশফাকুল বারী রুমন।

রাজশাহীতে ১৯৯৫ সাল থেকে তাঁর যাত্রা শুরু হয় এ ব্যান্ডের সাথে।

ধাপে ধাপে ‘ইগনিয়াস’ নামে পথ চলা শুরু হয় এ ব্যান্ডের।

পরবর্তীতে ২০০৩ সালে এর নাম বদলে ‘পার্থিব’ নাম দিয়ে পুরোদমে কার্যক্রম শুরু হয় তাঁদের।

শুরু থেকে অনেক কভার গান করলেও এখন নিজেদের মৌলিক গানের দিকেই বেশী নজর দিচ্ছেন তাঁরা।

প্রাপ্তির তালিকায় তাঁদের রয়েছে বেশ কিছু পুরষ্কার।

এখন পর্যন্ত তাঁদের প্রকাশ হয়েছে তিনটি অ্যালবাম, আরেকটি নতুন অ্যালবামের কাজও চলছে।

বিবিসির সাথে গান-গল্পে অর্চি অতন্দ্রিলার সাথে কথা বলেছেন ‘পার্থিব’ ব্যান্ডের শিল্পী আশফাকুল বারী রুমন।