গান-গল্প : কিবোর্ডিস্ট জামিল হোসেন সাজু
Published
বেদুঈন ব্যান্ডের যাত্রা শুরু হয় ১৯৯৯ সালের দিকে খুলনায়।
এ ব্যান্ডের কিবোর্ডিস্ট ও ম্যানেজার জামিল হোসেন সাজু।
কিবোর্ডের ব্যাপারে প্রথম দিকে ইচ্ছা ছিল না তাঁর।
বন্ধুদের চাপে কিবোর্ড শিখে এখন তা নিয়ে ভালো বোধ করেন।
এজন্য পরিবারের দিক থেকেও পার হতে হয়েছে নানা প্রতিবন্ধকতা।
বেদুঈন ব্যান্ডটি রক, হিপহপ, র্যাপ গানের সমন্বয়ে গান করে যেটাকে তাঁরা বলেন নিউ এজ রক।
বিবিসির সাথে গান-গল্পে এমন নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সাজু।
গানগল্প পরিবেশন করছেন অর্চি অতন্দ্রিলা।