গান-গল্পঃ জেমস কবীর

Published

তরুণ প্রজন্মের ব্যান্ড স্টেনটোরিয়ান।

শুরু থেকে হার্ড রক, হেভি মেটাল গান দিয়ে আত্মপ্রকাশ করেন তাঁরা।

পরবর্তীতে হেভি মেটাল, হার্ড রক এর সাথে যুক্ত হয় সফট রক, ব্যালাড এর মত গান।

অল্প সময়েই আন্ডারগ্রাউন্ড ব্যান্ড থেকে মূলধারাতেও পরিচিতি গড়ে ওঠে স্টেনটোরিয়ানের।

তাঁদের সময়ে টাকার জন্য নয় বরং ভেতরের অনুরাগ থেকেই গান করেছেন তাঁরা।

ব্যান্ডটির গিটারিস্ট ও সবচেয়ে পুরনো সদস্য জেমস কবীর।

তাঁর পুরো নামটা কাজী শাহনূর কবীর জেমস।

মঞ্চে ব্যান্ডের সাথে মানানোর জন্যই নামটা সংক্ষেপ করে নেয়া।

তাঁর পরিবারেও রয়েছে গানের পরিবেশ। তাঁর ভাই জন কবীরও গানের পরিচিত ব্যক্তিত্ব।

তবে ভাইয়ের মত সামনে না গেয়ে ইন্সট্রুমেন্টকেই বেছে নিয়েছেন জেমস।

এমন নানা প্রসঙ্গে জেমস কবীর কথা বলেছেন বিবিসির সাথে গানগল্পে।

গান-গল্প পরিবেশন করছেন অর্চি অতন্দ্রিলা।